ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির এজিএম
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব এজিএমে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এজিএম অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানিগুলো হলো—ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, আইএফআইসি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাটা সু, বিডি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

২৯ জুন বেলা ১১টায় ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, আইএফআইসি ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। একই দিন বেলা সাড়ে ১১টায় ডিবিএইচ ফাইন্যান্স, দুপুর ১২টায় এশিয়া ইন্স্যুরেন্স এবং বিকেল ৩টায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

একই অর্থবছরের জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১০ দশমিক ২৫ শতাংশ ক্যাশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ, রেকিট বেনকিজার ১ হাজার ৭৩০ শতাংশ চূড়ান্ত ক্যাশ, ডিবিএইচ ফাইন্যান্স ১৫ শতাংশ ক্যাশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৩০ জুন বেলা ১১টায় বাটা সু, প্রিমিয়ার ব্যাংক এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। একই দিন বেলা সাড়ে ১১টায় বিডি ফাইন্যান্স এবং দুপুর ১২টায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এসব সভায়ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে ঘোষিত ডিভিডেন্ড চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বাটা সু ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অপরদিকে, একই অর্থবছরের জন্য প্রিমিয়ার ব্যাংক ও বিডি ফাইন্যান্স কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১ জুলাই বেলা ১১টায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com