ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬ | 11 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২১-২৫ জুন, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি (BXPHARMA)। কোম্পানিটির মোট ৫৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকার গড় লেনদেনে সপ্তাহজুড়ে মোট ২৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারশেষ দাম ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (SAPORTL)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ৩২ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১৬০ কোটি ২১ লাখ টাকায়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর ৫২ টাকা ৮০ পয়সা।

তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC)। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১৪০ কোটি ৫৮ লাখ টাকার, গড় লেনদেন ছিল ২৮ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকার, যা মোট লেনদেনের ২ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা।

ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK) ছিল তালিকার চতুর্থ অবস্থানে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১২৮ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ২৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭০ শতাংশ। শেষ দিনে শেয়ারের দর ছিল ৬৫ টাকা ৩০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির গড় লেনদেন ২১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকার বিপরীতে মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার, যা বাজারের ২ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির শেষ দর ৭৫ টাকা ৯০ পয়সা।

ন্যাশনাল ফিড মিল লিমিটেড (NFML) অবস্থান করেছে ষষ্ঠ স্থানে। কোম্পানিটির গড় লেনদেন ছিল ২০ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১০৪ কোটি ৬৮ লাখ টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ২০ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২৪ টাকা।

সপ্তম স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (BDTHAI)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ১৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার, মোট লেনদেন হয়েছে ৯৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার, যা ১ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারশেষ দাম ছিল ২২ টাকা।

রবি আজিয়াটা পিএলসি (ROBI) অষ্টম স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৮৭ কোটি ৮৮ লাখ টাকায়, যা ১ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ৩২ টাকা ৩০ পয়সা।

এনসিসি ব্যাংক পিএলসি (NCCBANK) নবম স্থানে ছিল। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ৬১ লাখ টাকার, গড় লেনদেন ১৬ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকার, যা ১ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটির শেষ দর ১৬ টাকা।

তালিকার দশম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৫ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৭৭ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকায়, যা মোট লেনদেনের ১ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ২২৪ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:০২ পিএম | শুক্রবার, ২৬ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com