শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

৮৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে সাজা পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ মে ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

৮৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে সাজা পরোয়ানা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক পিএলসি থেকে ঋণের নামে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ দ্রুত ব্যাংকে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন।

Responsive Ad Banner

আদালত সূত্রে জানা গেছে, গাড়ি কেনার উদ্দেশ্যে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেড ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ গ্রহণ করে। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত খাতে অর্থ ব্যবহার না করে গাড়ি ক্রয় ছাড়াই পুরো ঋণের টাকা আত্মসাৎ করা হয়। পরে অর্থ পুনরুদ্ধারে আদালতের শরণাপন্ন হয় ইসলামী ব্যাংক।

মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে এস আলম পরিবারের নয় সদস্য রয়েছেন। তারা হলেন— এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার ছেলে আহসানুল আলম, স্ত্রী ফারজানা পারভীন, ভাই ওসমান গনি, রাশেদুল আলম, আব্দুস সামাদ, শহিদুল আলম, আব্দুল্লাহ হাসান, ওসমান গনির ছেলে গোফরানুল আলম এবং ভাইয়ের স্ত্রী ফারজানা বেগম।

সংশ্লিষ্টদের মতে, এস আলম গ্রুপকে ঘিরে বিভিন্ন আর্থিক অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির অভিযোগের মধ্যে আদালতের এ আদেশ গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com