নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২২ মে ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৭-২১ মে, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪৩ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ১২৬ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১০৬ টাকা।
লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৭৬ টাকা ২০ পয়সা।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৭৪ টাকা ৫০ পয়সা।
পঞ্চম স্থানে ছিল সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড (CAPMBDBLMF)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ১২ টাকা ২০ পয়সা।
ষষ্ঠ অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৫৬৯ টাকা ২০ পয়সা।
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ৩৩৯ টাকা ৬০ পয়সা।
অষ্টম স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (DAFODILCOM)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৫ লাখ টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১৩৮ টাকা ৮০ পয়সা।
জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ২৮ লাখ টাকা, শেয়ারটির দাম ছিল ৬৬৭ টাকা ৩০ পয়সা।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (PRIMELIFE)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৪৩ টাকা ২০ পয়সা।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.