নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি.। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) বৃদ্ধি পেলেও নগদ প্রবাহে পতন দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির সমন্বিত ইপিএস ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে।
অন্যদিকে, সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) কমে ৩৩ টাকা ৪৮ পয়সায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৮ টাকা ৩৫ পয়সা।
এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু (NAV) পার শেয়ার দাঁড়িয়েছে ৫৬ টাকা ১২ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৫১ টাকা ৫৬ পয়সা। ফলে শেয়ারপ্রতি সম্পদমূল্যেও উন্নতি দেখা গেছে।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের বছরের তুলনায় বিনিয়োগ আয় ও সুদ আয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা বেড়েছে। তবে একই সময়ে গ্রাহক আমানত নগদায়ন এবং ঋণ পরিশোধ বৃদ্ধি পাওয়ায় নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে। এছাড়া সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে পুনর্মূল্যায়ন রিজার্ভ বৃদ্ধির ফলে NAVPS-এ ইতিবাচক প্রভাব পড়েছে।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.