ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রিমিয়াম আয় বাড়লেও ইপিএস কমেছে গ্রিন ডেল্টার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬ | 50 বার পঠিত | প্রিন্ট

প্রিমিয়াম আয় বাড়লেও ইপিএস কমেছে গ্রিন ডেল্টার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) কমেছে, তবে নগদ প্রবাহে কিছুটা উন্নতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির সমন্বিত ইপিএস ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে।

Responsive Ad Banner

অন্যদিকে, সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) বেড়ে ১ টাকা ৮১ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ১ টাকা ৩৮ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু (NAV) পার শেয়ার দাঁড়িয়েছে ৭০ টাকা ৪৩ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৭০ টাকা ৫৩ পয়সা। ফলে NAV-এ সামান্য হ্রাস দেখা গেছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে উচ্চতর নেট ক্লেইম এবং সাবসিডিয়ারিগুলোর লোকসান বৃদ্ধি পাওয়ায় ইপিএস কমেছে। তবে একই সময়ে প্রিমিয়াম আয় বৃদ্ধির কারণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো উন্নতি করেছে।

Facebook Comments Box

Posted ১:৩৪ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com