বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ আয় কমায় লোকসানে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগ আয় কমায় লোকসানে ইসলামী ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. । প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) লোকসানে নেমে এসেছে, তবে নগদ প্রবাহে কিছুটা উন্নতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির সমন্বিত ইপিএস চলতি বছরের প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে এটি ছিল ১৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটি মুনাফা থেকে লোকসানে নেমে এসেছে।

Responsive Ad Banner

অন্যদিকে, সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) বেড়ে ১ টাকা ৩৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৬ টাকা ১৬ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু (NAV) পার শেয়ার কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সা, যা ২০২৫ সালের ৩১ মার্চ শেষে ছিল ৪৪ টাকা ৩১ পয়সা। ফলে শেয়ারপ্রতি সম্পদমূল্যে কিছুটা পতন দেখা গেছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্রান্তিক সময়ে আমানতের ওপর মুনাফা প্রদান ব্যয় বৃদ্ধি, নন-পারফর্মিং বিনিয়োগ বৃদ্ধি এবং প্লেসমেন্ট আয় কমে যাওয়ায় সামগ্রিক আয় কমে যায়। একই সঙ্গে গ্রাহকদের বিনিয়োগে কম বিতরণের কারণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো আগের তুলনায় উন্নত হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com