বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালন আয় কমায় মুনাফায় চাপ ঢাকা ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

পরিচালন আয় কমায় মুনাফায় চাপ ঢাকা ব্যাংকের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :   ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি.। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) ও পরিচালন নগদ প্রবাহ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির সমন্বিত ইপিএস ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮০ পয়সা। একই সময়ে সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) হয়েছে ঋণাত্মক ৭ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ইতিবাচক ১২ টাকা ৭৮ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু (NAV) পার শেয়ার দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ মার্চ শেষে ছিল ২২ টাকা ৪১ পয়সা। ফলে শেয়ারপ্রতি সম্পদমূল্যে কিছুটা উন্নতি হয়েছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, পরিচালন আয় কমে যাওয়া এবং আগের বছরের তুলনায় ঋণ সংরক্ষণ (Loan Provision) ব্যয় বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে। এছাড়া আমানতের পরিমাণ কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়েছে।

Facebook Comments Box

Posted ১:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com