সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ার কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬ | 13 বার পঠিত | প্রিন্ট

শেয়ার কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সম্ভাব্য কারসাজি ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের  অধীন পরিচালিত কয়েকটি বিও হিসাব তদন্তের আওতায় এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ঘটনায় কমিশন তিন সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাজারে সন্দেহজনক লেনদেন ও সম্ভাব্য কারসাজির অভিযোগের পর নিয়ন্ত্রক সংস্থা নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নির্দিষ্ট কয়েকটি ক্লায়েন্ট কোড ও সংশ্লিষ্ট বিও হিসাবের কার্যক্রম খতিয়ে দেখা হবে।

Responsive Ad Banner

এ বিষয়ে সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্তের নির্দেশনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক লামিয়া আক্তার এবং মো. আতিকুল্লাহ খান। তদন্ত প্রতিবেদন আগামী ৬০ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিএসইসির আদেশ অনুযায়ী, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ক্লায়েন্ট কোড S11294, S11318, S11325, S20213, S20071, S11118, S11326 এবং S30005-এর সঙ্গে সংশ্লিষ্ট হিসাবধারীদের পরিচয় শনাক্ত করা হবে। পাশাপাশি এসব হিসাবের মাধ্যমে কোনো ধরনের বাজার কারসাজি সংঘটিত হয়েছে কিনা, সেটিও গভীরভাবে তদন্ত করা হবে।

এ লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর সেকশন ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭(ক)-এর ক্ষমতাবলে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোর শেয়ার লেনদেন, অর্থের উৎস, হিসাবধারীদের পারস্পরিক সম্পর্ক এবং সম্ভাব্য যোগসাজশের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ক্লায়েন্ট কোডগুলোর সঙ্গে জড়িত অন্য সুবিধাভোগীদেরও শনাক্ত করার চেষ্টা করা হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে কয়েকটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা নজরদারি আরও জোরদার করেছে। বিশেষ করে সংঘবদ্ধভাবে শেয়ার কেনাবেচা, কৃত্রিমভাবে দর বাড়ানো এবং সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার মতো কর্মকাণ্ড শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কয়েকটি ক্লায়েন্ট কোডের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই তদন্তের মূল উদ্দেশ্য হলো পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা, অনিয়ম উদঘাটন করা এবং বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করা।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com