মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিক্রি ও মুনাফা বৃদ্ধিতে এপেক্স ফুটের আয় বাড়লেও কমেছে ক্যাশ ফ্লো

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

বিক্রি ও মুনাফা বৃদ্ধিতে এপেক্স ফুটের আয় বাড়লেও কমেছে ক্যাশ ফ্লো
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেড (APEXFOOT) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

অন্যদিকে, একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) কমে দাঁড়িয়েছে ১২২ টাকা ৯২ পয়সা, যেখানে আগের বছর ছিল ১৪০ টাকা ৯৫ পয়সা।

২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে হয়েছে ৩৫১ টাকা ৮৯ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৩৪৯ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় ৫ পয়সা বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ ছিল নেট বিক্রয় আয় বৃদ্ধি এবং করপূর্ব মুনাফা বৃদ্ধি।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে অপারেটিং ক্যাশ ফ্লো কমার পেছনে প্রধান কারণ হিসেবে সরবরাহকারী, কর্মচারী ও অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধি উল্লেখ করা হয়েছে। বিশেষ করে কাঁচামাল সংগ্রহ ব্যয়, সরাসরি শ্রম ব্যয়, ইউটিলিটি খরচ এবং আয়কর পরিশোধ বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় (COGS) বেড়েছে, যা ক্যাশ ফ্লোকে প্রভাবিত করেছে।

এছাড়া, তৃতীয় প্রান্তিক শেষে এনএভি বৃদ্ধির পেছনে অ-চলতি সম্পদ ২৬৮.০১ মিলিয়ন টাকা, চলতি সম্পদ ৪১৬.৩৯ মিলিয়ন টাকা, অ-চলতি দায় ৬২৩.২৩ মিলিয়ন টাকা এবং চলতি দায় ও প্রভিশন ১১১.০৫ মিলিয়ন টাকা হ্রাস পাওয়ার সম্মিলিত প্রভাব কাজ করেছে বলে কোম্পানিটি জানিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com