নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস (EASTRNLUB) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৭ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬২ পয়সা (রিস্টেটেড)।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে (Q3 পর্যন্ত) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ টাকা ২৮ পয়সা (রিস্টেটেড)।
অন্যদিকে, একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) কমে দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৯১ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ১৩৯ টাকা ৬০ পয়সা (রিস্টেটেড)।
কোম্পানিটি জানিয়েছে, প্রাপ্য হিসাব (Accounts Receivable) বৃদ্ধি পাওয়ায় অপারেটিং ক্যাশ ইনফ্লো কমেছে। পাশাপাশি পণ্য ক্রয়ের জন্য সরবরাহকারীদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ পরিশোধ করায় নিট অপারেটিং ক্যাশ ফ্লো আরও কমে গেছে।
তবে বেস অয়েলের বিক্রি বৃদ্ধি এবং নন-অপারেটিং আয়ের উন্নতির কারণে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
Posted ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.