নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি (RANFOUNDRY) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৯ পয়সা।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে (Q3 পর্যন্ত) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ১৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ১৭ পয়সা।
অন্যদিকে, আলোচিত সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) ইতিবাচক হয়ে ৬ পয়সায় দাঁড়িয়েছে, যেখানে আগের বছর একই সময়ে এটি ছিল ঋণাত্মক ২ টাকা ৫৫ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) হয়েছে ৩৫ টাকা ৯৪ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৩৫ টাকা ৯ পয়সা।
সর্বশেষ আর্থিক তথ্যে দেখা যায়, কোম্পানিটির মুনাফায় সামান্য হ্রাস পেলেও অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থা থেকে ইতিবাচকে ফিরে এসেছে, যা কোম্পানির নগদ প্রবাহ পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়।
Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.