ব্রেকিং >>
ব্রেকিং >>

ইপিএস ও এনওসিএফপিএস বৃদ্ধির ধারায় এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 118 বার পঠিত | প্রিন্ট

ইপিএস ও এনওসিএফপিএস বৃদ্ধির ধারায় এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসি (NCCBANK) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য মোট ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০২৬।

Responsive Ad Banner

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৯৪ পয়সা (রিস্টেটেড) থেকে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে হয়েছে ২৭ টাকা ২০ পয়সা, যা ২০২৪ সালে ছিল ২৪ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড)।

এছাড়া, সমন্বিত শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বেড়ে ১৪ টাকা ১৫ পয়সায় উন্নীত হয়েছে, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৮৩ পয়সা।

স্টক লভ্যাংশ ঘোষণার পেছনে ব্যাংকটির কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হিসেবে মূলধনভিত্তি শক্তিশালী করা এবং নিয়ন্ত্রক অনুপাত উন্নত করা, লাভজনক বিনিয়োগ বা পুনঃবিনিয়োগ নিশ্চিত করা এবং চলতি বছরের মুনাফা থেকেই স্টক লভ্যাংশ প্রদান করা।

ব্যাংকটি আরও জানিয়েছে, এই স্টক লভ্যাংশ কোনো মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে ঘোষণা করা হয়নি। পাশাপাশি কোম্পানি প্রতিষ্ঠার পূর্ববর্তী আয় বা পরিশোধিত মূলধন হ্রাস করে কিংবা এমন কোনো পদ্ধতিতে লভ্যাংশ প্রদান করা হয়নি, যাতে পরবর্তী সময়ে সংরক্ষিত আয় নেতিবাচক হয়ে পড়ে।

Facebook Comments Box

Posted ১২:০৬ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com