ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রিমিয়াম আয় বৃদ্ধিতে ক্যাশ ফ্লোতে বড় উন্নতি প্যারামাউন্টের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 84 বার পঠিত | প্রিন্ট

প্রিমিয়াম আয় বৃদ্ধিতে ক্যাশ ফ্লোতে বড় উন্নতি প্যারামাউন্টের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স (PARAMOUNT) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের জন্য প্রথম প্রান্তিকের (Q1) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৮ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বেড়ে হয়েছে ৯৪ পয়সা, যেখানে আগের বছর ছিল ২৯ পয়সা।

২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৮ পয়সা, যা ২০২৫ সালের ৩১ মার্চ ছিল ২৮ টাকা ৩৩ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং প্রিমিয়াম জমা বাড়ার কারণে অপারেটিং ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

Facebook Comments Box

Posted ১২:৪৩ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com