মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 35 বার পঠিত | প্রিন্ট

দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: স্বাভাবিক দর সংশোধনের পর আজ (২৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে, তবে অপর দুই সূচক কমেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর পতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের স্বাভাবিক ওঠানামা ও মিশ্র প্রবণতা স্থিতিশীল বাজারের ইঙ্গিত। বর্তমানে সূচক ও লেনদেন স্বাভাবিক গতিতেই চলছে। তারা মনে করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত না হলে বাজার আরও ইতিবাচক থাকত। যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা কাজ করছে, তবে ধসের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৮.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৪.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩১ পয়েন্ট কমে ২ হাজার ১৬.৪২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯০টির দর বেড়েছে, ২৫১টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ডিএসইতে প্রায় ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দিনের ৯৫৬ কোটি ১ লাখ টাকার চেয়ে প্রায় ৭০ কোটি ৭২ লাখ টাকা বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। আজ সিএসইতে ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, গত দিন যা ছিল ২২ কোটি ৫৩ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৩.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৩৫.৭৭ পয়েন্ট কমেছিল।

সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

 

Facebook Comments Box

Posted ২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com