নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত হোটেল ও পর্যটন খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড (UNIQUEHRL) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) কমে দাঁড়িয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে (Q3 পর্যন্ত) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ১৫ পয়সা।
একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) কমে দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যেখানে আগের বছর ছিল ৪ টাকা ৫৩ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে হয়েছে ৯৫ টাকা ৪৪ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৯৩ টাকা ৯১ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও অপারেটিং ক্যাশ ফ্লো উভয়ই কমেছে। তবে একই সময়ে এনএভি বৃদ্ধির মাধ্যমে কোম্পানির সম্পদভিত্তিতে কিছুটা ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.