নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এএমসিএল (প্রাণ) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ টাকা ৯৩ পয়সা।
অন্যদিকে, একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯১ পয়সা, যেখানে আগের বছর ছিল ১৬ টাকা ৩৯ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৫০ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৯২ টাকা ৮৮ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় সামান্য চাপ থাকলেও অপারেটিং ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে, যা কোম্পানির নগদ প্রবাহ পরিস্থিতিকে আরও শক্তিশালী করেছে।
Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.