রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে চাঙ্গাভাব, নতুন রেকর্ডের পথে এগোচ্ছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 200 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারে চাঙ্গাভাব, নতুন রেকর্ডের পথে এগোচ্ছে সূচক ও লেনদেন
Responsive Ad Banner

শের শেয়ারবাজার আবারও নতুন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আজ বুধবার (সপ্তাহের চতুর্থ কার্যদিবস) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে বড় ধরনের উত্থান হয়েছে। ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের আস্থা তুঙ্গে উঠেছে। বাজার বিশ্লেষকদের মতে, এ ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই সূচক ও লেনদেন নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, দিনের শুরু থেকেই সূচক বাড়তে থাকে। তবে দুপুর পৌনে ১২টার পর সূচকে কিছুটা পতন দেখা দেয়। এরপর সাড়ে ১২টার পর থেকে আবারও সূচক ঊর্ধ্বমুখী হয় এবং স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিন শেষে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়তে দেখা গেছে।

Responsive Ad Banner

ডিএসই সূচক ও লেনদেনের চিত্র
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৩১.৬১ পয়েন্টে। এদিন অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৩৩.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২,১৯৫.৮৩ পয়েন্টে।

লেনদেনের ক্ষেত্রে দেখা যায়, আজ ডিএসইতে মোট ১,৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১,২৭৮ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৫০ লাখ টাকা।

মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৪টির দর বেড়েছে, ১৬৫টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে উত্থান লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এই অংক ছিল ১৪ কোটি ৭৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এছাড়া, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭২৩.৪৪ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ৭৪.৪৭ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টদের মত
বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারের এ ধারাবাহিক ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করছে। সূচক ও লেনদেন বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশের পুঁজিবাজার।

 

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com