মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকি কমাতে স্ট্যাবিলাইজেশন ফান্ডে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট

ঝুঁকি কমাতে স্ট্যাবিলাইজেশন ফান্ডে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এ বড় ধরনের সংস্কার আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে তহবিলের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সিএমএসএফ-এর প্রধান ব্যাংক হিসাব বেসরকারি ব্যাংক থেকে সরিয়ে একটি সরকারি তফসিলি ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বেসরকারি এক্সিম ব্যাংকে রাখা আমানত ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এ বিনিয়োগ করা অর্থ ফেরতের জন্য নির্দিষ্ট সময়সূচি বা রোডম্যাপ জমা দেওয়ার নির্দেশ।

Responsive Ad Banner

এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান কমিশন সিএমএসএফ-এর কার্যক্রমে কিছু অনিয়ম শনাক্ত করেছে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে তহবিলটিকে শক্তিশালী আইনি কাঠামোর আওতায় আনতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিএসইসি চেয়ারম্যান বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠনের সভাপতি বোর্ডে প্রতিনিধিত্ব করবেন।

বাজার বিশ্লেষকদের মতে, তহবিলের আমানত বৈচিত্র্যকরণ এবং সরকারি ব্যাংকের অধীনে ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে ঝুঁকি অনেকাংশে কমবে। উল্লেখ্য, ২০২১ সালে পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং তারল্য সংকট মোকাবিলায় ২০ হাজার কোটি টাকার এই তহবিল গঠন করা হয়েছিল। নতুন সংস্কার উদ্যোগগুলো বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com