মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি: বিনিয়োগে সতর্ক থাকতে ডিএসইর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি: বিনিয়োগে সতর্ক থাকতে ডিএসইর পরামর্শ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর দ্রুত বৃদ্ধির কারণ জানতে ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বৃদ্ধি পাচ্ছে।

Responsive Ad Banner

উল্লেখ্য, ৩১ মার্চ তারিখে এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১৯৫ টাকা ১০ পয়সা। আর ২১ এপ্রিল লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ৩০৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১১২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৫৭.৮১ শতাংশ।

Facebook Comments Box

Posted ৮:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com