মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় প্রান্তিকে শাহজীবাজা পাওয়ারের ইপিএস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে শাহজীবাজা পাওয়ারের ইপিএস বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজীবাজার পাওয়ার (SPCL)  চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।

Responsive Ad Banner

এছাড়া চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৩৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৩ পয়সা।

এ সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৬২ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৩৯ টাকা ২৫ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com