শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও উত্থানে ফিরেছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | 166 বার পঠিত | প্রিন্ট

আবারও উত্থানে ফিরেছে শেয়ারবাজার
Responsive Ad Banner

দর সংশোধন ও প্রফিট টেকিংয়ের পর আবারও উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫২ পয়েন্টে। সূচকটি আগেরদিন কমেছিল ৬৪ পয়েন্ট।

Responsive Ad Banner

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি বা ২৯.২২ শতাংশের। আর দর কমেছে ২৩৯টি বা ৬০.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২টি বা ১০.৫৮ শতাংশের।

এদিন ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকা। লেনদেন বেড়েছে ২২৮ কোটি ৯৮ লাখ টাকার বা ২৩ শতাংশ।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৭১৪২পয়েন্টে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com