ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪ | 267 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৮ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নী সিস্টেমসের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৫ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
১৫ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১২ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১২ কোটি ৩ লাখ ১ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ২৫ লাখ ১৬ হাজার টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | রবিবার, ২৮ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com