বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সিএসইর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | 294 বার পঠিত | প্রিন্ট

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সিএসইর শুভেচ্ছা
Responsive Ad Banner

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ আব্দুর রহমান খানকে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার অর্থ মন্ত্রণালয়ে নতুন সচিবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Responsive Ad Banner

বৈঠকে সাইফুর রহমান মজুমদার এবং আব্দুর রহমান শেয়ারবাজার বিষয়ক চলমান উন্নয়ন কাজ এবং ভবিষ্যৎ কাজের পরিধি নিয়ে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ আলোচনা করেন।

এছাড়া গুণগত মানসম্পন্ন কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিসমূহকে তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজার সম্প্রসারণের ওপর নবনিযুক্ত সচিব গুরুত্বারোপ করেন। এ সময় সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com