বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | 217 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সী পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল এবং সোনালী পেপার।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৫.৯০ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ৫ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার, স্কয়ার ফার্মার ৪ কোটি ৮২ লাখ ৬৮ হাজার, এমারেল্ড ওয়েলের ৩ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার এবং সোনালী পেপারের ২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ২ কোটি ২০ লাখ ২০ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার, ইনফরমেশন সার্ভিসেসের ১ কোটি ১০ লাখ ৫ হাজার, সিলভা ফার্মার ৯৯ লাখ ৩১ হাজার, একমি পেস্টিসাইডের ৯৬ লাখ ৯ হাজার এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com