রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৮০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ | 165 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬০ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ১০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১০ কোটি ৯ লাখ ৫৯ হাজার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ কোটি ৮৫ লাখ, বাংলাদেশ স্টিলের ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৫ লাখ ৫০ হাজার, পাওয়ার গ্রীডের ২ কোটি ২০ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৫৪ লাখ ১ হাজার, ডেসকোর ১ কোটি ৪২ লাখ ১২ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com