বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ মে ২০২৩ | 139 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন এই ৭৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৪ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

Responsive Ad Banner

এদিন ব্লক মার্কেটে এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে গ্রামীণফোনের ৪ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার, সিটি ব্যাংকের ৩ কোটি ৯৩ লাখ, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার, বিকন ফার্মার ১ লাখ ৩৭ লাখ ১০ হাজার, কেডিএস এক্সেসোরিজের ১ কোটি ৩৩ লাখ ২ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ২৭ লাখ ৩৭ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ২৩ লাখ ৫৯ হাজার, ন্যাশনাল পলিমারের ৮৫ লাখ ২৮ হাজার এবং বেক্সিমকোর ৫৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১০:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com