রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ মে ২০২৩ | 122 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৭৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক এবং সোনালী পেপার। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৮ শতাংশ।

Responsive Ad Banner

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার, সিটি ব্যাংকের ৪ কোটি ৫২ লাখ ৯ হাজার এবং সোনালী পেপারের ৪ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের ৩ কোটি ৮ লাখ ২৪ হাজার, সি পার্ল হোটেলের ২ লাখ ৯৫ লাখ ৩২ হাজার, শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৪৫ লাখ ২৭ হাজার, ন্যাশনাল পলিমারের ২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ২৩ লাখ ৫৯ হাজার এবং গ্রামীণফোনের ১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com