রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩ | 165 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন অংশ হয়েছে। এসব কোম্পানির মোট ১৩৯ কোটি ১০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো গ্রীণ শুকুক, স্কয়ার ফার্মা, ই- জেনারেশন এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

Responsive Ad Banner

আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১৭ কোটি ১১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৮৪ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে বেক্সিমকো গ্রীণ শুকুকের ৯৮ কোটি ৭১ লাখ ৯৩ হাজার, স্কয়ার ফার্মার ১২ কোটি ৭৬ লাখ ৭১ হাজার, ই- জেনারেশনের ৩ কোটি ১০ লাখ ৩২ হাজার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ২ কোটি ৩১ লাখ ৪ হাজার, জেমিনি সি ফুডের ২ লাখ ৩০ লাখ ৯ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার, সিলভা ফার্মার ৯৭ লাখ ৫০ হাজার, এইচআর টেক্সটাইলের ৯৫ লাখ ৭০ হাজার এবং এমারেল্ড অয়েলের ৭৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com