রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৩২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩ | 155 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৩২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৩২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৫৬ কোম্পানির মোট ১৩২ কোটি ৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন তিন কোম্পানির শেয়ার।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা কোম্পানি ৩টি হলো- বেক্সিমকো গ্রীন শুকুক, বেক্সিমকো ফার্মা এবং আলহাজ টেক্সটাইল।

আজ এডিএসইর ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৯ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সর্বোচ্চ বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এবং তৃতীয় সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ৯ কোটি ৮৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, চতুর্থ সর্বোচ্চ বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৪ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পঞ্চম সর্বোচ্চ বক্সিমকোর ৩ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পাওয়ারের ২ কোটি ৫৪ লাখ ৫১ হাজার এবং ইনট্রাকো রিফিউলিংয়ের ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৩১ লাখ ৮৭ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ২০ লাখ ৩৮ হাজার এবং মারিকো বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com