সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | 316 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৩৫ কোম্পানির মোট ৬৫ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকম, ঢাকা ইন্সুরেন্স, এবং আলহাজ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৩ শতাংশ।

Responsive Ad Banner

এই তিন কোম্পানির মধ্যে আজ এডিএন টেলিকমের ৩৪ কোটি ১৬ হাজার,ঢাকা ইন্সুরেন্সের ৮ কোটি ৯ লাখ ৪৭ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৮৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ৩ কোটি ১১ লাখ ১০ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার, বারাকা পাওয়ারের ১ কোটি ৯৬ হাজার ৮০ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ৯৮ লাখ ৩৬ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com