রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আবারও টানা দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | 189 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে আবারও টানা দরপতন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আবারও টানা দরপতন হয়েছে। আজকের পতন নিয়ে টানা পাঁচ কার্যদিবস পতনে রয়েছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৮ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৬.৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫০ পয়েন্ট বা ০.২৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৩.৩১ পয়েন্টে এবং দুই হাজার ১৯৯.৪৬ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩২২ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৪ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪টির বা ৪.৪৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৫টির বা ২০.৭০ শতাংশের এবং ২৩৫টির বা ৭৪.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭.০৪ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৭.০৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দর বেড়েছে, কমেছে ৪৩টির আর ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com