বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

মিশ্র প্রবণতায় লেনদেন দেশের শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | 320 বার পঠিত | প্রিন্ট

মিশ্র প্রবণতায় লেনদেন দেশের শেয়ারবাজারে
Responsive Ad Banner

০৬ নভেম্বর মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : ডিএসইর আজকের টার্নওভার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.১০ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১৫.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বা ০.৩১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৪ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৫.৫২ পয়েন্টে এবং দুই হাজার ২৫৮.৮৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির বা ১৬.৯৪ শতাংশের, শেয়ার দর কমেছে ৯১টির বা ২৪.৮৬ শতাংশের এবং ২১৩টির বা ৫৮.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩৭ কোটি ১৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫১২ কোটি ৪৪ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৫১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১৮.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, কমেছে ৭৯টির আর ১০১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : ১৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

আরও পড়ুন : আমরা টেকনোলজিসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বন্ড ইস্যুর সিদ্ধান্ত

আরও পড়ুন :  সপ্তাহজুড়ে ২২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতের

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com