শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

অবশেষ টনক নড়েছে বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | 3080 বার পঠিত | প্রিন্ট

অবশেষ টনক নড়েছে বিএসইসির
Responsive Ad Banner

গত আড়াই মাস ধরে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর বেড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসার পর অবশেষে টনক নড়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কোম্পানিটির অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে নির্দেশ দিয়েছে বিএসইসি। গত  ১২ অক্টোবর  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে এই সংক্রান্ত এক চিঠির মাধ্যমে তদন্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি । বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ওরিয়ন ইনফিউশনের লাগামহীন শেয়ারদর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। যার কারণে কোম্পানিটির লেনদেনের কয়েকটি বিষয় নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসির নির্দেশনা অনুযায়ী,  ডিএসইকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে  তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ।

তদন্তের ক্ষেত্রে কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধির পেছনে কোন কারসাজি চক্র জড়িত রয়েছে  এবং শেয়ারের ফ্রড ট্রেড হয়েছে কী-না, সে বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।

একই সঙ্গে  কোম্পানিটির অডিট এবং আন-অডিটের আর্থিক প্রতিবেদনও খতিয়ে দেখতে বলা হয়েছে।

এদিকে, গত ২৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪০ টাকা ৭০ পয়সা, যা আজ ৯৫১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এর মধ্যে মাত্র তিন বার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ারের দর বৃদ্ধির কারণ জানতে চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি জানিয়েছে।

বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৪৯৮.৯৩ পয়েন্ট, যা বিনিয়োগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com