বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | 234 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৭ জুলাই থেকে স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি। কোম্পানি তিনটি হলো- ইউনিয়ন ক্যাপিটাল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৭ ও ২৮ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ জুলাই এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আগামীক ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ইউনিয়ন ক্যাপিটাল। রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ জুলাই কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

এশিয়া ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৬ আগস্ট দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৬৩ পয়সা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে এই ডিভিডেন্ড সুপারিশ করেছে।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১১ টাকা ৯৯ পয়সা এবং এনএভিপিএস মাইনাস ৬৩ টাকা ২ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায়।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com