নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৫ টাকা ২ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৬ পয়সা।
আগামী ১৭ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)। এর জন্য ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ৪:৪০ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.