ব্রেকিং >>
ব্রেকিং >>

৩ মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিওর অবস্থা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ | 311 বার পঠিত | প্রিন্ট

৩ মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিওর অবস্থা খতিয়ে দেখতে তদন্ত কমিটি
Responsive Ad Banner

শেয়ারবাজারে সদস্যভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ৩ মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিওর অবস্থা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বিএসইসি সূত্রে জানা গেছে।

ফান্ড ৩টি হলো- প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ড, প্রাইম ফাইন্যান্স সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Responsive Ad Banner

জানা যায়, গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক মো. আতিকুল্লাহ খান।

তদন্ত কমিটি ইউনিট হোল্ডারদের অর্থ অবৈধভাবে আত্মসাৎ, অপব্যবহার এবং পাচারে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির পরিচালনা পর্ষদ এবং মূল ব্যবস্থাপনা কর্মীদের ভূমিকা খতিয়ে দেখবে।

কমিটি মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সূচনা থেকে সর্বশেষ হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা করবে।

কমিটি প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডের সুবিধাভোগী মালিকদের অ্যাকাউন্টে অফিসিয়াল লেনদেনের বিবরণী যাচাই করে দেখবে।

কমিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে মেয়াদী আমানত এবং অন্যান্য ব্যালেন্সে কুপন পেমেন্ট বা সুদ প্রদানের প্রমাণ পর্যালোচনা করবে।

এছাড়া, মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এবং কোনো সংশ্লিষ্ট পক্ষের সুবিধার জন্য বেআইনি অর্থপ্রদানকেও চিহ্নিত করবে।

পাশাপাশি তদন্ত কমিটি সিকিউরিটিজ বিনিয়োগের ত্রৈমাসিক সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) রেকর্ড পর্যালোচনা করবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩০ পিএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com