ব্রেকিং >>
ব্রেকিং >>

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | 224 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ৩টি হলো- এসএস স্টিল, আরামিট এবং একমি পেস্টিসাইডস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএস স্টিল লিমিটেড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৬৯ পয়সায়।

আগামী ৩১ ডিসেম্বর সকাল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

আরামিট পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর, সোমবার সকাল ১০.৩০ এ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩৬ টাকা ১ পয়সা।

একমি পেস্টিসাইডস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৬ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com