ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ | 314 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ আগস্ট এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ ।

Responsive Ad Banner

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

ম্যারিকো বাংলাদেশ : কোম্পানিটি ১০০০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপর এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪২ টাকা ১৮ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৮ এএম | বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com