ব্রেকিং >>
ব্রেকিং >>

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৪কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৪কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ নভেম্বর, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯৪ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ২০৯ টাকা ৭০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া পিএলসি (BANKASIA)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১৭ টাকা ৯০ পয়সা।

সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড (SAIHAMTEX) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৫১ টাকা ৫০ পয়সা।

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারটির বাজারদর ছিল ৪০৫ টাকা ৩০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকার। শেয়ারটির শেষ দাম ছিল ৬৬ টাকা ৬০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৬২৫ টাকা ৫০ পয়সা।

এনভয় টেক্সটাইলস লিমিটেড (ENVOYTEX) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ২২ লাখ টাকা। শেয়ারটির শেষ দর ছিল ৮৫ টাকা ৯০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি (CITYGENINS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ১৩৬ টাকা ৯০ পয়সা।

সেনা ইন্স্যুরেন্স (SIPLC) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ১৩৫ টাকা ৮০ পয়সা।

তালিকার দশম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি (PRIMEBANK)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। শেয়ারটির শেষ দর ছিল ৩২ টাকা ৪০ পয়সা।

Facebook Comments Box

Posted ৬:০৯ পিএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com