ব্রেকিং >>
ব্রেকিং >>

পদ্মা ব্যাংকের দায় মেটাতে ঋণ নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট

পদ্মা ব্যাংকের দায় মেটাতে ঋণ নেয়ার সিদ্ধান্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা দায় এককালীন প্রস্থান (ওয়ান-টাইম এক্সিট) পদ্ধতিতে পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এ ঋণ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ঋণের অর্থ দিয়ে পদ্মা ব্যাংক পিএলসির কাছে কোম্পানির বিদ্যমান দায় পরিশোধ করা হবে।

Responsive Ad Banner

এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের একটি সংশ্লিষ্ট পক্ষ। কারণ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান সাজেদুর সেরাজের প্রতিষ্ঠানটিতে ৫০ শতাংশ শেয়ার মালিকানা রয়েছে।

অনুমোদিত ঋণের বিপরীতে জামানত হিসেবে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির অফিস স্পেস বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে একটি পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।

এদিকে, সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে ঋণ গ্রহণের এ লেনদেনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। আগামী ৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

 

Facebook Comments Box

Posted ৩:৪১ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com