ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | 294 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অ্যাক্টিভ ফাইন লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা।

৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।

অপরদিকে, অ্যাক্টিভ ফাইন লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ১৭ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:২০ পিএম | শনিবার, ২৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com