নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | 349 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি প্রতিষ্ঠানের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। ফান্ডগুলো হলো : ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফান্ডনগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১০:৪৫ এএম | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.