বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে যমুনা অয়েল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | 274 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে যমুনা অয়েল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২০ জানুয়ারি মোট দুই কার্যদিবস স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল। আগামী ২৩ জানুয়ারি রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১৮ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ১৮০ টাকা ৮৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মার্চ ২০২২ তারিখ বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com