স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | 436 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ১৫ ও ১৯ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- বিকন ফার্মা, সিলকো ফার্মা এবং ইস্টার্ন ক্যাবলস। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

বীকন ফার্মা : ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৬৫ টাকা আয় হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৪২ পয়সা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫০ পিএম | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com