স্টক ডিভিডেন্ড বিতরণে অনুমোদ হয়নি বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | 183 বার পঠিত | প্রিন্ট

স্টক ডিভিডেন্ড বিতরণে অনুমোদ হয়নি বিএসইসির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণে এখনো সম্মতি পায়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।

Responsive Ad Banner

কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আজ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ডিভিডেন্ড বিতরণে বিএসইসির সম্মতি না পাওয়ায় রেকর্ড ডেট কার্যকর হবে না। সম্মতি পেলে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারবে না।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২০ পিএম | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com