শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | 313 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

আগের কার্যদিবসের মতো আজও ১৯ অক্টোবর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৩১ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪০০.৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৬ বা ০.০০৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বা ০.০০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৬.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ২৭৭.৪৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির , শেয়ার দর কমেছে ১০০টির এবং ২২০টির  শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ০০৫ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৯১ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৪.১৭ পয়েন্টে। সিএসইতে আজ ২০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৮০টির আর ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com