নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৭৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৬৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ২২ টাকা ৪৭ পয়সা।
কোম্পানির তথ্য অনুযায়ী, বিনিয়োগ থেকে আয় এবং অন্যান্য আয় বৃদ্ধি পাওয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
অন্যদিকে, কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ কমে যাওয়ায় একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় সামান্য হ্রাস পেয়েছে।
এছাড়া, বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং স্থায়ী আমানত (এফডিআর)-এ কোম্পানির বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
Posted ১১:৩০ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.