নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এপ্রিল-জুন ২০২৬) সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত (রিস্টেটেড) সমন্বিত ইপিএস ছিল ২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত সমন্বিত ইপিএস ছিল ১৭ পয়সা।
একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃউপস্থাপিত সমন্বিত এনওসিএফপিএস ছিল ৮০ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পুনঃউপস্থাপিত ভিত্তিতে এ মূল্য ছিল ১৫ টাকা ৪৩ পয়সা।
Posted ১০:৫৬ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.