নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৭ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৬৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৫ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৫৭ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ৪৯ টাকা ৬৩ পয়সা।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় আন্ডাররাইটিং আয় বৃদ্ধি এবং কমিশন ও ব্যবস্থাপনা ব্যয় কমে যাওয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উভয়ই বৃদ্ধি পেয়েছে।
Posted ১১:২১ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.